আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে?

A কোরেশী মাগন ঠাকুর

B দৌলত কাজী

C আলাওল

D মরদন

Solution

Correct Answer: Option B

আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি হলেন দৌলত কাজী। তিনি সপ্তদশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি। আরাকানের রাজা শ্রীসুধর্মা বা থিরিথুধম্মার (১৬২২-১৬৩৮) রাজত্বকালে লস্কর উজির আশরাফ খানের পৃষ্ঠপোষকতায় তিনি সাহিত্যচর্চা করেন।

দৌলত কাজী:
- তিনি আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি
- তিনি সুফি ভাবাদর্শে বিশ্বাসী ছিলেন।
- তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম ‘সতী ময়নাবতী ও লোর-চন্দ্রানী’
- মাত্র একটি কাব্য রচনা করেই তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন।
- তিনি তার কাব্য অসমাপ্ত রেখে মারা যান, পরবর্তীতে মহাকবি আলাওল কাব্যের বাকি অংশ সমাপ্ত করেন (১৬৫৯ সালে)।

আলাওল:
- তিনি আরাকান রাজসভার শ্রেষ্ঠ বাঙালি কবি
- তার বিখ্যাত কাব্য ‘পদ্মাবতী’ (১৬৪৮)।
- তিনি হিন্দি ও ফারসি ভাষা থেকে অনেক কাব্য অনুবাদ করেছেন।

কোরেশী মাগন ঠাকুর:
- তিনি ছিলেন আরাকান রাজসভার একজন অমাত্য (মন্ত্রী) এবং কবি।
- তিনি আলাওলের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন।
- তার রচিত কাব্যগ্রন্থের নাম ‘চন্দ্রাবতী’

মরদন:
- তিনি আরাকান রাজসভার কবি ছিলেন।
- তার রচিত কাব্যের নাম ‘নসীরা নামা’
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions